চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১১:৩০ পিএম

তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী কমরেড ইলা মিত্রের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গতকাল রবিবার র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবায়দা নাসরীন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগম, মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শিক্ষক মনোয়ারা খাতুন।

বক্তারা তেভাগা আন্দোলন ও কমরেড ইলা মিত্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কিংবদন্তি এই নেত্রীকে ইতিহাসের পাতায় বাঁচিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে ইলা মিত্রের জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত