সপ্তম অধ্যায় : জনসংখ্যা
বহুনির্বাচনী
১. নারী-পুরুষের মৃত্যুহারের পার্থক্য সব থেকে বেশি হয় কীসে?
ক. যুদ্ধ-বিগ্রহে খ. দুর্ঘটনায়
গ. প্রসবকালীন নারীমৃত্যু ঘ. কোনো পার্থক্য নেই
২. মৃত্যুহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ কেন?
ক. বয়স অনুযায়ী মৃত্যুহার নির্দেশ করে
খ. বার্ধক্যজনিত মৃত্যুহার বোঝা যায়
গ. অকাল-মৃত্যুর হার বোঝা যায়
ঘ. ওপরের সবগুলো
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বহু লোক প্রাণ হারায়। অনেকে জীবনের জন্য পঙ্গুত্ববরণ করে। বিনিময়ে আসে আমাদের স্বাধীনতা।
৩. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কত লোক শহীদ হন?
ক. প্রায় ২০ লাখ খ. প্রায় ২৫ লাখ
গ. প্রায় ২৮ লাখ ঘ. প্রায় ৩০ লাখ
৪. অস্বাভাবিক মৃত্যু হয়
i. প্রাকৃতিক দুর্যোগে
ii. যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গায়
iii. রোগ ও দুর্ঘটনায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোন দেশগুলোতে মৃত্যুহার অনেক বেশি?
ক. উন্নয়নশীল খ. উন্নত
গ. স্বল্পোন্নত ঘ. অনুন্নত
৬. কোন মৃত্যুহার বেশি দেখা যায়?
ক. প্রসূতি খ. কিশোর
গ. শিশু ঘ. যুবক
৭. কোনো দেশের জনসংখ্যা হ্রাস-বৃদ্ধি নির্ধারিত হয় কীসের ওপর ভিত্তি করে?
i. ওই দেশের জন্মহার ii. মৃত্যুহার
iii. অভিবাসন দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. অভিবাসনকে প্রভাবিত করে কোনটি?
ক. শহর বা গ্রামীণ উন্নয়ন খ. বাস্তুত্যাগীরা
গ. জন্মহার ঘ. মৃত্যুহার
৯. যখন একজন লোক কোনো দেশে প্রবেশ করে, তাকে বলে কী?
ক. অভিগমন খ. প্রবসন
গ. অভিবাসন ঘ. অবগমন
১০. স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করে পছন্দমতো স্থানে বসবাস করাকে কী বলে?
ক. অবাধ অভিবাসন খ. বলপূর্বক অভিবাসন
গ. অভিগমন ঘ. শরণার্থী
১১. অভিগমনে বৃদ্ধি পায়
ক. বাস্তুত্যাগীদের পরিমাণ
খ. গ্রাম ও শহরের জনসংখ্যা
গ. শহর বা গ্রামীণ উন্নয়ন
ঘ. বাজার ব্যবস্থা
১২. রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন কোন ধরনের অভিবাসন?
ক. অবাধ খ. বাধাপ্রাপ্ত
গ. আকর্ষণমূলক ঘ. বলপূর্বক
১৩. সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও আমেরিকায় জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক. প্রাকৃতিক সুযোগ-সুবিধা
খ. সামাজিক সুবিধা
গ. অনুকূল জলবায়ু
ঘ. খনিজ সমৃদ্ধি
১৪. বাংলাদেশের জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর প্রথম ও মারাত্মক প্রভাবটি পড়ে নিচের কোন উপাদানের ওপর?
ক. ভূমি খ. শিক্ষা
গ. অর্থনীতি ঘ. পেশা
১৫. জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমির ক্ষেত্রে নিচের কোন প্রভাব দেখা যায়?
i. উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ কমে যায়
ii. ভূমির উর্বরতা কমে যায়
iii. ফসল উৎপাদন মাত্রা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. পৃথিবীতে বিদ্যমান জলরাশির মধ্যে লবণাক্ত পানির পরিমাণ
ক. শতকরা ৭১ ভাগ খ. শতকরা ৯৭ ভাগ
গ. শতকরা ২৯ ভাগ ঘ. শতকরা ৮৮ ভাগ
১৭. অতি-জনাকীর্ণতা নিচের কোনটি ঘটায়?
ক. মাথাপিছু উৎপাদন পরিমাণ হ্রাস করে
খ. মাথাপিছু ভোগের পরিমাণ বৃদ্ধি করে
গ. মাথাপিছু সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়
ঘ. মাথাপিছু জমির পরিমাণ দ্বিগুণ হয়
১৮. নিচের কোন এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি
ক. লুক্সেমবার্গ খ. সিঙ্গাপুর
গ. নরওয়ে ঘ. কোনোটিই নয়
১৯. প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২০. নিচের কোন পেশার মানুষদের মধ্যে জন্মহার কম?
ক. পরিবহন চালক খ. সরকারি কর্মকর্তা
গ. কৃষক ঘ. রিকশাচালক
উত্তর
১. গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. খ
