জয়পুরহাটের পাঁচবিবিতে তুলশীগঙ্গা নদীর ১১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জয়পুরহাট ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় এ কাজের ফলক উন্মোচন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজাসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদী ১১ কিলোমিটার খনন করা হবে। এ কাজে ব্যয় হবে ১৪ কোটি টাকা।
