মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:৩৮ এএম

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের এই সংগঠনের প্রায় শতাধিক সদস্য অংশ নেবেন বিভিন্ন খেলায়। এবার মোট ছয়টি ডিসিপ্লিনের ৯টি ইভেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শুটিং ও আরচারি। মঙ্গলবার পল্টনের শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ডিসিপ্লিন দিয়ে শুরু হবে কার্নিভাল। যার উদ্বোধন করবেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। গতকাল সংবাদ সম্মেলনে বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র সহ-সভাপতি পরাগ আরমান, উৎসব উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলম ও সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত