প্রতিপক্ষকে ১৩ গোল দিয়ে আয়াক্সের ইতিহাস

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০২:১৩ এএম

ডাচ লিগে ইতিহাস লিখল আয়াক্স। প্রতিপক্ষকে ১৩-০ গোলের বন্যায় ভাসাল দলটি। ডাচ এরেডিভিসির ইতিহাসে যা সবচেয়ে বড় ব্যবধানে জয়।

শনিবার পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকা ভি ভি ভি- ভেনলোকে তাদেরই মাঠে এই ব্যবধানে হারিয়েছে আয়াক্স। এতে অবশ্য নিজেদের রেকর্ডই ভেঙেছে দলটি।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুরের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল আয়াক্স। দলটি ডাচ লিগে ১৯৭২ সালে এস বি ভি ভিতেসকে হারিয়েছিল ১২-১ গোলে।

টিনেজার লাসিনা ট্রাওরে একাই করেছেন ৫ গোল করেন। দুটি করে গোল করেছেন জার্গেন এক্কেলেনক্যাম্প ও ক্লাস জান হান্টেলার। একটি করে গোল করেছেন অ্যান্থনি, ডালি ব্লিন্ড, লিসান্দ্রো মার্তিনেজ, ধুসান টাডিক। প্রথমার্ধে দলটি এগিয়ে ছিল ৪-০ গোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত