পূজায় জ্যোতি সিনহার ভিন্নধর্মী তিন পরিবেশনা

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৫:৩৬ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন নতুন কাজ নিয়ে হাজির হয়ে থাকেন শিল্পীরা। পূজার নাটক, ফিকশন ভিডিও, ডকুফিল্মসহ নানা স্বাদের নানা মাত্রার কাজ উপহার দেন শিল্পীরা

এবারের শারদীয় দুর্গা পূজায় ৩টি ভিন্নধর্মী কাজ নিয়ে হাজির হয়েছেন মঞ্চ কন্যা জ্যোতি সিনহা। তিনি নিয়ে এসেছেন রবীন্দ্রনাথের ‘শরৎ’ কবিতার সঙ্গে জনপ্রিয় ‘বাজলো তোমার আলোর বেণু’ গানের মেলবন্ধনে একটি পরিবেশনা। শুভাশিস সিনহার মূল ভাবনায় এই ভিডিও পরিবেশনায় আবৃত্তি করেছেন জ্যোতি নিজেই। গান গেয়েছেন শর্মিলা সিনহা। আবহ সংগীত করেছেন শান সাইক।

জয়তী চক্রবর্তীর গাওয়া ‘ওগো আমার আগমনী’ গানের সঙ্গে নৃত্য করেছেন জ্যোতি সিনহা ও স্বর্ণালি সিনহা। নৃত্যটি পরিচালনা করেছেন জ্যোতি নিজেই। দুটি পরিবেশনারই ভিডিও নির্মাণ করেছেন উত্তম কুমার সিংহ।

এ ছাড়া ‘মহিষাসুর মর্দিনী’ নামে একটি একক কোরিওগ্রাফিতে নারীর দ্রোহী শক্তিকে শৈল্পিকভাবে প্রকাশ করেছেন জ্যোতি।

দেশ রূপান্তরকে জ্যোতি বলেন, ‘পূজা উপলক্ষে এই কাজগুলো করেছি। পূজার দিনগুলোতে প্রতিদিন একটি করে ভিডিও আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। কাজগুলো করে বেশ ভালোই সাড়া পাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত