খালি পেটে এক গ্লাস হালকা উষ্ণ পানিতে কী উপকার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন? হাজার চেষ্টার পরও ওজন কমছে না? কোষ্ঠকাঠিন্যের সমস্যা? এমনই অনেক স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান হতে পারে এক গ্লাস পানিতে। সেটা যদি সকালে ঘুম থেকে উঠে পান করেন, আরও বেশি কার্যকরী। আসুন, জি নিউজের এক প্রতিবেদন থেকে বিষয়টি জেনে নিই।

১. দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা উষ্ণ পানি পান করলে পেট সহজেই পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিন এ অভ্যাসে মিলবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

২. প্রতিদিন সকালে খালি পেটে হালকা উষ্ণ পানি পানে শরীরের টক্সিক উপাদানগুলো সহজেই বাইরে বেরিয়ে যাবে। শুধু তাই নয়, বাড়বে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাও। শরীরের তাপমাত্রা বাড়লে শিরা, ধমনিতে রক্ত চলাচলের গতিও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

৩.সকালে ঘুম থেকে উঠে আগে এক গ্লাস পানি পান করুন। এরপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাশতা করতে বসুন। দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যায় আপনাকে পীড়া দেবে না।

৪. দ্রুত মেদ ঝরাতে খালি পেটে হালকা উষ্ণ পানি অত্যন্ত কার্যকর। এতে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালরি পোড়ে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা উষ্ণ পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারলে মেদ ঝরবে দ্রুত।

৫. সাধারণ তাপমাত্রার পানির তুলনায় হালকা উষ্ণ পানি পান করতে পারলে শরীরের ভেতরের তাপমাত্রাটা সামান্য হলেও বৃদ্ধি পায় এবং ঘাম হয় বেশি। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। এতে শরীর দ্রুত ডিটক্স হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত