বিসিবি প্রেসিডেন্টস কাপ

বিসিবি প্রেসিডেন্টস কাপে টুর্নামেন্ট সেরা মুশফিক

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৯:৩৭ পিএম

করোনা বিরতি কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছে দেশে। ‘ক্রিকেট ফেরার’ এই টুর্নামেন্টে নাজমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। তবে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক নাজমুল একাদশের মুশফিকুর রহিম জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

দেশের ক্রিকেটর অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক ৫ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ২১৯ রান করেন। টুর্নামেন্টে একমাত্র সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকেই। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি এই উইকেটরক্ষক ব্যাটারের নামের পাশে। ৪৩.৮০ গড়, স্ট্রাইক রেট ৬৮.০১।

তবে ফাইনালের মঞ্চে আলো কাড়তে পারেনি মুশফিক। এদিন মাত্র ১২ রান করেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

সর্বোচ্চ রান করে মুশফিক প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হলেও সেরা ব্যাটসম্যান হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৪ রান করা ইরফান শুক্কুর। ১২ উইকেট নিয়ে সেরা বোলার রুবেল হোসেন। আর সেরা ফিল্ডার নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

এক নজরে কে কোন পুরস্কার পেলেন-

ম্যান অব দ্য টুর্নামেন্ট: মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)

ম্যান অব দ্য ফাইনাল: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

সেরা ব্যাটসম্যান:      ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

সেরা বোলার:    রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)

সেরা ফিল্ডার:    নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

সেরা কামব্যাক খেলোয়াড়:  তাসকিন আহমেদ (নাজমুল একাদশ)

সেরা প্রমিজিং খেলোয়াড়:    রিশাদ হোসেন (নাজমুল একাদশ)

প্রেসিডেন্ট স্পেশাল অ্যাওয়ার্ড: মোহাম্মদ সাইফউদ্দিন (তামিম একাদশ), মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন (নাজমুল একাদশ), তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত