গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার আসামি আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১১:৩৭ পিএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গৌরীপুর শাখার চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের অন্যতম আসামি মো. খায়রুলকে (৩৫) নেত্রকোনা থেকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্যমতে, এ চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট পশ্চিমপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. খায়রুল। গত শুক্রবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ফাগুয়া হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুরের মধ্য বাজারের একটি চা স্টলে মাসুদুর রহমান শুভ্রকে কতিপয় দুষ্কৃতকারী কুপিয়ে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত