ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্টস অ্যাকটিভিটিস ফি’ মওকুফ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:৪০ এএম

করোনাকালীন শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক চাপ কমাতে ‘স্টুডেন্ট অ্যাকটিভিটিস ফি’ মওকুফ করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। চলমান ফল সেমিস্টারের জন্য এ ফি মওকুফ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া ফল ও বিগত সামার সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য শতকরা ২০ ভাগ ‘টিউশন ফি’ ছাড় দেওয়া হয়। একই সঙ্গে করোনাকালীন অনলাইনে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে অনেক শিক্ষার্থীকে ল্যাপটপ দিয়েও সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়টি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বার্থে যতটুকু করা সম্ভব তার সবই করবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত