ইলিশ সংরক্ষণের অভিযানে নৌ পুলিশের ওপর হামলা

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৪:০২ পিএম

বরিশালে মা ইলিশ সংরক্ষণের অভিযানে গেলে নৌপুলিশ সদস্যদের হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন। 

মঙ্গলবার বরিশালের হিজলা উপজেলার বদরপুর এলাকায় নৌ পুলিশ সদস্যেদের অভিযানে ওই হামলার ঘটনা ঘটে।

হিজলার আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ পুলিশ ইউনিট-১ এর উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে হিজলার বদরপুর সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকস্মিক সাত-আটটি নৌকা করে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে টহল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিমের ভারপ্রাপ্ত পরিদর্শক আকরাম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত