মেয়াদোত্তীর্ণ পৌরসভায় সময়ে নির্বাচন : ইসি

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৭:৪৮ এএম

২০২১ সালের প্রথম দিকে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া পৌরসভাগুলোর নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পৌরসভা আইনে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে হবে। করোনা মহামারীর কারণে পৌরসভা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত