খুলনা মহানগরী সংলগ্ন ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের পাঁচটি মৌজাকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা খুলনা-যশোর মহাসড়কের পাশে এ মানববন্ধন করে আটরা-গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটি।
মানববন্ধন কর্মসূচিতে ‘অতিরিক্ত কর খাজনা দেব না, আমরা সিটি করপোরেশনে যাব না’, ‘আমরা ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদে থাকতে চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। এ সময় সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘গ্রাম হবে শহর’ উল্লেখ করে বলেন, আটরা-গিলাতলা ইউনিয়নের পাঁচটি মৌজা কেসিসির অন্তর্ভুক্ত হলে জনগণকে অতিরিক্ত কর, খাজনা দিতে হবে। এতে জনগণের ভোগান্তি বাড়বে।
