অপরাধীদের উসকে দিয়ে বিএনপি গেইম খেলছে : ভূমিমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৩:০২ এএম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বিএনপি অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে সহযোগিতা না করে তাদের উসকে দিয়ে গেইম খেলছে। গতকাল রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২৩তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশে ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই। কেউ চাইলেই সরকারি জমি দখল করতে পারবে না। যদি কেউ দখল করে থাকে বা দখলের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত