মাসব্যাপী অনশনেও হয়নি সমাধান, মামলায় প্রেমিকের বাবা গ্রেপ্তার

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০২:৩৪ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩৪ দিন ধরে অনশনের পর কলেজছাত্রীর বাবার করা মামলায় প্রেমিক তাপস চন্দ্র বর্মণের বাবা পরেশ চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও থানার পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, দুই বছর আগে তাপস চন্দ্র বর্মণের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে তাপস একাধিকবার ধর্ষণ করে। তাপসকে বিয়ে করতে বললেও তিনি রাজি হননি। এ বিষয়ে দীর্ঘদিন টালবাহানা করায় গত ২৪ সেপ্টেম্বর ওই ছাত্রী তাপসের বাড়িতে অনশন শুরু করেন। এ সময় তাপসের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। সেখানে মাসভর অনশন করেও কোনো সমাধান না হওয়ায় কলেজছাত্রীর বাবা সদর থানায় তাপসসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহায়তা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত