উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৩৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজারে আধুনিক জবাইখানার চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল আমরা পেয়েছি, অনেক সমস্যা জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না।’
এ সময় অন্যদের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
