সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। আরও অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
