হলিউড তারকা সালমা হায়েকের বিলাসী জীবন-যাপনের কথা কে না জানেন। সালমা হায়েকের স্বামী ফ্রাঙ্কো-হেনরি পিনাল্ট একজন ব্যবসায়ী। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের স্বত্বাধিকারী। সেসবের মধ্যে রয়েছে গুচি, আলেক্সান্দ্রা ম্যাককুইন, ইভ সাঁ লোহ, ব্যালেনসিয়াগা। প্রায় ৬০ হাজার কোটি টাকার মালিক ফ্রাঙ্কো। ঘরের মানুষ ফ্যাশন ও প্রসাধনী প্রতিষ্ঠানের মালিক বলে জামাকাপড় আর সুগন্ধি কিনতে হয় না সালমার। সমসাময়িক অন্য তারকাদের চেয়ে তার জীবন অত্যন্ত বিলাসবহুল। নিজেও কিন্তু কম ধনী নন এই তারকা। সালমা হায়েকের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা। ভক্তদের বেশির ভাগের মত, সালমা প্রাকৃতিক সৌন্দর্যের আধার। তার মেকআপ লাগে না।
১৯৯৫ সালে ‘ডেসপারেডো’ ছবিটি করে ব্যাপক জনপ্রিয়তা পান সালমা হায়েক। এরপরও বহু ছবিতে অভিনয় করেছেন এই মেক্সিকান-আমেরিকান তারকা। গত শতকের নব্বইয়ের দশক থেকে হলিউড মাতিয়েছেন সালমা হায়েক।
তার গ্ল্যামার ও অভিনয় কাঁপিয়েছে বিশ্বকে। তার অনেক ভক্ত মনে করেন, এই গ্রহের সবচেয়ে রূপবতী নারীর নাম সালমা হায়েক। পঞ্চাশ পেরিয়েও তার সৌন্দর্য এতটুকু মলিন হয়নি।
