আমদানি বাড়ায় এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে। রবিবার ৮০ টাকায় বিক্রি হয়। অথচ এক দিন আগেও বন্দরে কাঁচামরিচ ১১০-১২০ টাকা কেজি বিক্রি হয়।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক হারুন উর রশীদ জানান, বাজারে দেশীয় মরিচের সরবরাহ বাড়তে থাকায় লোকসানের আশঙ্কা দেখা দেয়। এরপর কাঁচামরিচ আমদানি কমিয়ে দেন তারা। এতে বাজার চড়াও হয়। পরে আমদানি বাড়ানোয় বাজার স্বাভাবিক হতে শুরু করেছে।
গত শনিবার বন্দর দিয়ে ২২টি ট্রাকে ২২০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে বলে জানান তিনি।
