ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রকল্পের টাকা উইপোকা খাবে তা চাই না। তাই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ শতভাগ ব্যয় নিশ্চিত করতে হবে।’ গতকাল সোমবার সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ সিটি করপোরেশন পর্ষদকে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র তাপস এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, ‘আমাদের কোনো প্রকল্পের টাকা নয়-ছয় হোক বা কোনো উইপোকা খেয়ে যাবে তা চাই না। প্রকল্পের অর্থ যেন শতভাগ সেই প্রকল্পের জন্য খরচ হয় এটা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমরা কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।’ ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পের জন্য পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে।
