ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০২:৪৩ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম কাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতালগ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে থানা-পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বেতাল গ্রামের ৮ বছরের এক শিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী আইয়ুব কাজীর ছেলে আব্দুল করিম কাজী (২২) শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে করিম কাজী পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে নগরকাদা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

এ ব্যাপারে শিশুটির ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে মঙ্গলবার সকালে করিম কাজীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানা বলেন, অভিযোগের ভিত্তিতে  করিমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত