বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ১৫৭ ক্রিকেটার

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:৫৭ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট হবে বৃহস্পতিবার। ১৫৭ ক্রিকেটার জায়গা পেয়েছেন ড্রাফটে।

চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ‘এ’ গ্রেডে রয়েছেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। এই গ্রেডের পারিশ্রমিক ১৫ লাখ টাকা।

ড্রাফটে ‘বি’ গ্রেডে আছেন ২১ ক্রিকেটার, ‘সি’ গ্রেডে ২৩ ও ‘ডি’ গ্রেডে ১০৮ ক্রিকেটার। ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘ডি’ গ্রেডে ৪ লাখ।

ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে ড্রাফট। প্রতি দল নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার।

টুর্নামেন্টে অংশ নেবে ৫টি দল। দেশের ৫ বিভাগের প্রতিনিধিত্ব করবে দলগুলো। স্পন্সরের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত