দাউদকান্দিতে জমির বিরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০৩:৪০ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহানারা (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের মোখলেছ মিয়ার স্ত্রী। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহতের স্বামী মোখলেছ মিয়া বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

দাউদকান্দি মডেল থানার এস আই এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় গৃহবধূ নিহতের অভিযোগে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত