হিসেব বহির্ভূত সোনা থাকায় বিমানবন্দরে আটকানো হল ক্রুনালকে

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:১৬ পিএম

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুদিন আগেই জিতেছেন আইপিএল শিরোপা। কিন্তু ট্রফি জয় করে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরে বিমানবন্দরে বিড়ম্বনার মধ্যে পড়তে হলো অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে।

দুবাই থেকে ফেরার সময় না জানিয়ে বেশি সোনা ও মূল্যবান সামগ্রী সঙ্গে রাখার জন্য মুম্বাই বিমানবন্দরে আটকানো হয় হার্দিক পান্ডিয়ার ভাই, তারকা ক্রিকেটার ক্রুনালকে।

ভারতের আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে বলেছে, বিমানবন্দরে ক্রুনালকে আটকান ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) কর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিআরআই সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ক্রুনালের কাছে হিসেব বহির্ভূত সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। সেই সব জিনিসের বৈধ ক্রয়পত্র বা নথি দেখতে চাওয়া হয় তার কাছে।

নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসা পুরুষ যাত্রীরা ২০ গ্রাম সোনা বহন করতে পারেন। যার মূল্য কোনো ভাবেই পঞ্চাশ হাজার রুপির বেশি হবে না। অন্য দিকে, দুবাই থেকে ভারতে আসা মহিলা যাত্রীরা ৪০ গ্রাম পর্যন্ত সোনা বহন করতে পারেন। যার মূল্য কোনো ভাবেই এক লক্ষ রুপির বেশি হবে না।

ক্রুনাল এবারের আইপিএলে ১৬ ম্যাচে মোট ১০৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৬ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত