সংযুক্ত আরব আমিরাত সফরকালে আমিরাতের বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকাবিষয়ক ব্রিটিশ মন্ত্রী জেমস ক্লেভারলি।
এ সময় তার সঙ্গে ছিলেন আমিরাতের যুব ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নুরা বিনতে মুহাম্মদ আল কাবি। ব্রিটিশ মন্ত্রী ক্লেভারলি প্রতিনিধিদলের সঙ্গে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সেন্টার প্রধান ড. ইউসুফ আল উবাইদি।
এ সময় তিনি মসজিদ প্রাঙ্গণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিদর্শন করেন। সহাবস্থান, সম্প্রীতিবোধ ও উদার মনোভাব তৈরিতে মসজিদের সাংস্কৃতিক ফোরামের নানামুখী উদ্যোগের কথা জানতে পারে প্রতিনিধিদল। যুগে যুগে ইসলামি সভ্যতা ও শিল্পকলা বিস্তার সম্পর্কে অবগত হন।
