আইসোলেশন থেকে জনসন বললেন, অ্যান্টিবডি উপচে পড়ছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৩:১৩ পিএম

করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলেশনে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার শরীর অ্যান্টিবডিতে ভরে গেছে।

কয়েক জন এমপির সঙ্গে জনসন বৈঠক করার পর তাকে নিয়ে চিন্তায় পড়েন চিকিৎসকেরা। কারণ সেই বৈঠকে থাকা অন্তত দুই জন পরে পজিটিভ হিসেবে শনাক্ত হন।

রবিবার জনসন টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘ভালো খবর হল স্বাস্থ্য বিভাগের টেস্ট এবং শনাক্তকরণ সক্ষমতা আরও বেড়েছে। আমার শরীরে রোগটি ছিল কি না, সেটা কোনো ব্যাপার না। আমি অ্যান্টিবডিতে উপচে পড়ছি।’

জনসন এর আগে মার্চে করোনা আক্রান্ত হন। তখন আইসিইউতে পর্যন্ত যেতে হয় তাকে। ফিরে এসে বলেন, নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন।

জনসন নতুন করে আইসোলেশনে যাওয়ার পর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপ এগিয়ে নেয়াসহ তিনি ডাউনিং স্ট্রিট থেকে এখন তার দায়িত্ব পালন করবেন।’

ওই মুখপাত্র আরো জানান, বর্তমানে প্রধানমন্ত্রী ভাল আছেন এবং তার কভিড-১৯ রোগের কোনো উপসর্গ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত