সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০৫:২১ পিএম

‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ এর দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশে এদিন দুটি পরিবর্তন এসেছে স্বাগতিক দলে।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ একাদশে ঢুকেছেন এক নম্বর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও ডিফেন্ডার ইয়াসিন খান।

রানা প্রথম ম্যাচের স্কোয়াডে ছিলেন না। পোস্টের নিচে ছিলেন আনিসুর রহমান জিকো। ইয়াসিন খেলেছিলেন বদলি হিসেবে। এদিন রিয়াদুল হাসানের বদলে প্রথম একাদশে এসেছেন তিনি।

করোনা থেকে সেরে ওঠা ডিফেন্ডার রনজিৎ ধিমালকে নিয়ে মাঠে নেমেছে নেপাল।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, ইব্রাহিম, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন ও সুমন রেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত