করোনায় আক্রান্ত বিএইচবিএফসি এমডির মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:৩১ এএম

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী (৫৫) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দেবাশীষ চক্রবর্ত্তী ১৯৬৫ সালের ২০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় জš§গ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টে তার চাকরিজীবন শুরু করেন। পরে ১৯৯৫ সালে বিএইচবিএফসিতে যোগদান করেন এবং একই প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে দেবাশীষ চক্রবর্ত্তীর অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত