রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪২

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৩:৫২ পিএম

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৯৯ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৫টি মামলা করা হয়েছে।

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র ডিবি ওয়ারী জোনাল টিম।

গ্রেপ্তাররা হলেন- মো. ফারুক হোসেন (৪০), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. রাসেল মিয়া (৩০) ও মোছা. রেহেনা বেগম (৩৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত