ট্রাম্প ইভাঙ্কাকে শিখিয়েছিলেন ‘নিজেকে বাঁচাতে অন্যদের বাসের নিচে ফেলে দাও’

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৯:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বাল্য জীবনে কেমন ছিলেন তা জানিয়েছেন তার বাল্যকালের বান্ধবী লিসান্দা অরস্ট্রম। ইভাঙ্কার বান্ধবী লিসান্দা সাংবাদিক হিসেবে কাজ করছেন।

তিনি ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনের অনলাইনে স্মৃতিচারণমূলক একটি লেখা লেখেন।

সেখানে তিনি জানান, তাদের দেখা হয় একটি বালিকা বিদ্যালয়ে। এরপর তারা প্রায় এক দশক সময় কাটিয়েছেন একসঙ্গে। একবার প্যারিসে গিয়েছিলেন সেখানকার ভাষা শিক্ষার একটি কোর্সে। তবে ইভাঙ্কা আর লিসান্দা পড়াশোনার কাজ না করে ঘুরে বেড়িয়েছেন। তারা সিনেমা দেখা থেকে শুরু করে পিকাসো মিউজিয়ামে ঘুরে ঘুরে দেখেছেন। সেই থেকে তারা দুজনে হয়ে পেড়েছেন হরিহর আত্মা।

ঘনিষ্ঠতার সূত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পরিচয় হয় লিসান্দার। তবে লিসান্দা লেখেন, মনে হয় না ট্রাম্প কখনো আমার নাম মনে করতে পারতেন। তিনি সবসময় আমার শরীরের ওজন নিয়ে কথা বলতেন।

ইভাঙ্কা তার কেনাকাটার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতেন জানিয়ে লিসান্দা জানান, ইভাঙ্কা সবসময় ম্যাকডোনাল্ডস থেকে চিজ বার্গার কিনে খেত। সে সবসময় ট্রাম্পের বিত্ত, অর্থ আর প্রতিপত্তির প্রভাব বলয়ের মধ্যে থাকত সে সবসময়। তার বাবা তাকে শিখিয়েছিল নিজেকে বাঁচাতে অন্যকে বাসের নিচে ফেলে দাও।

ইভাঙ্কা একবার ধমক দিয়ে লিসান্দাকে বলেছিলেন, ‘কেন তুমি আমাকে এসব গরীবদের লেখা পড়তে বলছ। তোমার কি মনে হয় এসেরব আমার কোনো আগ্রহ আছে?’

লিসান্দা একটি ঘটনা উল্লেখ করে লেখেন, ২০০৭ সালে আমি একটি নেকলেস পরতে শুরু করি যাতে আরবি হরফে আমার নাম লেখা ছিল। যা দেখে ইভাঙ্কা ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন রাতে ডিনারের পর সে আমাকে বলে, ‘‘তোমার ইহুদি বন্ধু কী বলে যখন তুমি আর সঙ্গে সঙ্গম করো আর নেকলসটা তার মুখে বাড়ি খায়? কীভাবে তুমি এ রকম একটা নেকলেস পরে থাক। এটা শুধু চিৎকার করে বলছে ‘সন্ত্রাসী’’’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত