প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং শেখ হেলাল উদ্দিন ও শেখ জুয়েলের মা রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
এ দোয়া মাহফিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
