রাজধানীর পল্লবী এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বৃহস্পতিবার রাতে পল্লবীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন বিক্রির ২২ হাজার ৫২০ টাকা, সাতটি পাওয়ার ব্যাংক ও ২৭৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো আবদুল জলিল, মো. কলিমুল্লাহ, কাওসার আহমেদ তানভীর, সোহাগ ঢালী, হৃদয় হোসেন, নীরব হোসেন ও মো. রনি।
র্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় চোর ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা ফোন কম দামে কিনে নেয়। এরপর পল্লবী এলাকায় তারা এসব ফোন বিক্রির চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
