মসজিদে হামলা চালিয়ে কমপক্ষে পাঁচ মুসল্লিকে হত্যা করা হয়েছে। অপহরণ করা হয়েছে আরও ৪০ জনকে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র একটি গোষ্ঠী এ হামলা চালায়।
রবিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আনাদলু এজেন্সি এ কথা জানিয়েছে।
জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মুহাম্মদ শেহু বলেছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে পশুপালক ফুলানি নৃগোষ্ঠীর সঙ্গে ওই অঞ্চলের অন্যান্য নৃগোষ্ঠীর প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে।
পশ্চিম আফ্রিকার বিস্তৃত অঞ্চলে সেখানকার অন্যতম বৃহৎ ফুলানি নৃগোষ্ঠীর লোকজন বিচ্ছিন্নভাবে বসবাস করে আসছে।
গবাদি পশুর চারণ ভূমির জন্য ফুলানি নৃগোষ্ঠীর লোকজন দক্ষিণে অভিবাসন করে। অভিযোগ, কৃষকরা তাদের পশু চুরি করার চেষ্টা করেছে এবং তাদের ওপর হামলা করে।
সশস্ত্র গোষ্ঠীগুলো অনেক সময় সংঘাতের সুযোগ নেয় এবং হামলা চালিয়ে থাকে। ওই এলাকায় দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। বাস্তূচ্যুত হয়েছেন হাজার।
