মেঘনা ব্যাংকের নতুন ২ স্বতন্ত্র পরিচালক

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:২৪ পিএম

মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হয়েছেন মো. আহসান উল্লাহ এবং ড. সৈয়দ ফরহাত আনোয়ার।

ব্যাংকার-অর্থনীতিবিদ মো. আহসান উল্লাহ ৩৫ বছর কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন বিভাগে সফলতা এবং দক্ষতার স্বাক্ষর রেখে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ৩৩ বছর শিক্ষকতার পাশাপাশি ড. সৈয়দ ফরহাত আনোয়ারের রয়েছে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণের অভিজ্ঞতা। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত