ঝিনাইদহ আইনজীবী সমিতির সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক জাকারিয়া

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১২:২৮ পিএম

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট খান আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি মনোনীত অ্যাডভোকেট জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরপর দিবাগত মধ্যে রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্যানেল সভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়েছেন।

অন্যদিকে বিএনপি মনোনীত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে আব্দুল খালেক-১, সহসাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক্ষক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ.ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, ভোটগ্রহণ শেষ হয়ে রাত ১টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৭৩ জন। এর মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত