নাটোর পৌর এলাকায় ২নং ওয়ার্ডে শতভাগ মাস্ক ঘোষণা করেছেন সাবেক কাউন্সিলর মো. জাহিদুর রহমান জাহিদ।
তিনি বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ভাটোদাড়া, উলুপুর এলাকায় মাস্ক বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন।
সাবেক কাউন্সিলর মো. জাহিদুর রহমান জাহিদ বলেন, বর্তমানে আমরা করোনার ২য় ধাপ মোকাবিলা করছি, এই সময় সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা উচিৎ। আমার ২নং ওয়ার্ডে প্রায় ৮ হাজার ভোটার এবং ২০ হাজারের মতো জনসংখ্যা রয়েছে। করোনা মোকাবিলায় শুধু ভোটার নয় প্রতিটি বাড়ী গিয়ে ছোটবড় সবাইকে একটি করে মাস্ক প্রদান করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করতে চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌর শাখার ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা।
