দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ জাকিরুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপর একজন পালিয়ে যায়।
শুক্রবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের অদূরে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। আটক জাকিরুল ইসলাম হাকিমপুরের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র রায় বলেন, একটি ভারতীয় ট্রাকে গাঁজা আছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের অদূরে অবস্থান নেয়। বন্দরে পণ্য খালাস করে ফিরে যাওয়ার সময় ভারতীয় একটি ট্রাক থেকে এক কি যেন নামিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাওয়া যায়।
এ সময় ধাওয়া দিয়ে জাকিরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়, অপর একজন পালিয়ে যায়। তার কাছ থেকে দুটি পোঁটলার ভেতরে থাকা ১ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
