রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৪৭০ পিস ইয়াবা, ২৪৭ গ্রাম হেরোইন, ৫৮৫ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল ও ১২৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।
