বিরামপুরে মুমূর্ষু নারীকে রক্ত দিলেন ইউএনও

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০২:০৯ পিএম

দিনাজপুরের বিরামপুরে সাহারা বানু (৪০) নামের এক নারীর জীবন বাঁচাতে জরুরি অপারেশনের সময় রক্ত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। 

শুক্রবার বিরামপুর স্থানীয় একটি ক্লিনিকে ওই নারীর জরায়ু অপারেশনের সময় জরুরি রক্তের প্রয়োজন হয়। 

ইউএনও পরিমল কুমার সরকার জানান, দীর্ঘদিন থেকে সাহারা বানু জরায়ু টিউমারে ভুগছিলেন। আজ বিরামপুরে স্থানীয় একটি ক্লিনিকে অপারেশনের সময় জরুরি ভিত্তিতে ওই নারীর রক্তের প্রয়োজন হয়।

স্থানীয় ব্লাড ব্যাংকের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ওই ক্লিনিকে ছুটে গিয়ে রক্ত দান করেন। 

সাহারা বানুর পরিবার জানিয়েছে, বর্তমানে রোগী সুস্থ রয়েছেন।

ইউএনও পরিমল কুমার জানান, তিনি একজন নিয়মিত রক্ত দাতা। এটি তার জীবনে নবমবারের মতো রক্ত দান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোলায়মান হোসেন মেহেদী জানান, ইউএনও পরিমল কুমার সরকার রক্ত দিয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে করে সমাজে  রক্তদানের প্রতি আগ্রহ বাড়বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত