সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে: সিপিবি

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১০:৪৯ পিএম

করোনায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোটাধিকার নিশ্চিত করেই উপযুক্ত সময়ে স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রবিবার সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশন ও সরকার মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ। এসব কারণে সাধারণ মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন ও প্রহসনের অবস্থা বন্ধ করতে হবে। এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।

তারা বলেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, জবাবদহিতা ও জনগণের অংশগ্রহরে জন্য নিয়মিত স্থানীয় সরকার নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি, এ জন্য বর্তমান করোনা পরিস্থিতিতে সকল মানুষের করোনা সুরক্ষা ও ভোটাধিকার নিশ্চিত করার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে উপযুক্ত সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বিবেচনা করতে হবে। নির্বাচনে প্রার্থী হওয়া ও প্রচারের সুযোগও নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে স্থানীয় সরকারের ক্ষমতায়ন, ভোটের অবাধ অধিকার, সর্বত্র স্বচ্ছতা, জবাবদহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রক্ষার জন্য সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত