রূপায়ণ গ্রুপের উপদেষ্টা দেওয়ান আলী সোমবার দুপুর ১.৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে রূপায়ণ গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
