বোনুচ্চির শেষ মুহূর্তের গোলে ডার্বি জিতল জুভেন্তাস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০২:৩৪ এএম

নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে জুভেন্তানকে ডার্বি জেতালেন লিওনার্দো বোনুচ্চি।

শনিবার ইতালিয়ান লিগ সিরি আয় তুরিন ডার্বিতে তুরিনোর বিপক্ষে মাঠে নামে জুভেন্তাস। শুরুতেই পিছিয়ে পড়া দলটি শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে খানিক সময়ের জন্য টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল জুভরা। পরে অবশ্য ইন্তার মিলান নিজেদের ম্যাচে জেতায় তৃতীয় স্থানে নেমে গেছে জুভেন্তাস।

মাত্র ৯ মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্তাস। নিকোলাস এনকুলু এগিয়ে দেন তুরিনোকে। আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাসকে ম্যাচে সমতা ফেরাতে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। স্কোরশিটে নাম তুলে ওয়েস্টন ম্যাককেনি পথ দেখান দলকে। ৮৯ মিনিটে বোনুচ্চি জয় সূচক গোল করেন।

যোগ করা সময়ে অবশ্য দশ জনের দলে পরিণত জয় জুভেন্তাস। গোলরক্ষক কার্লো পিনসগলিও মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো খেললেও গোলর দেখা পাননি।

১০ ম্যাচে ৫ জয় ও ৫ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্তাস। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্তার। ১০ খেলায় মাত্র একটিতে জেতা তুরিনো ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৮তম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত