বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৭:২২ পিএম

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রাঙ্গন  থেকে বের হয়ে একাধিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত এক ভাষণে শাহীন আহমেদ বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। এমন ন্যক্কারজনক কাজ এ জাতি কখনো মেনে নিবে না। এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের এ দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই। এ সকল নব্য রাজাকারদের দেশ থেকে উচ্ছেদ করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, সাধারণ সম্পাদক মো. সেলিম, যুবলীগের থানা কমিটির সদস্য সিপু আহমেদ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, আঞ্চলিক শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মুসলিম ঢালি, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এইচ এম রুবেলসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি ইউনিয়নের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত