যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ কিশোর পালিয়েছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০২:১৩ এএম

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আট কিশোর অপরাধী পালিয়েছে। তারা জানালার গ্রিল ভেঙে পালিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন। তিনি জানান, সিসি ক্যামেরার ভিডিওচিত্র থেকে দেখা গেছে, রবিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা পালিয়ে যায়।

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, পলাতক আট কিশোর যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫) ও আব্দুল কাদের (১৪); খুলনার রোহান গাজী (১৪) ও সোহাগ শেখ (১৭); নড়াইলের মুন্না গাজী (১৫); গোপালগঞ্জের শাহ আলম (১৮) ও বরিশালের মাইনুর রহমান সাকিব (১৫)।

যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, কক্ষের দুর্বল জানালার কারণে পালিয়েছে ওই আট কিশোর। অতিরিক্ত উচ্ছৃঙ্খলতার কারণে এই আটজনকে একটি কক্ষে স্পেশাল কোয়ারেন্টাইনে রাখা হয়। কক্ষের জানালার গ্রিলগুলো খুবই দুর্বল। ওই গ্রিল ভেঙে বিদ্যুতের কাজের জন্য ব্যবহৃত মই বেয়ে উঁচু প্রাচীর ডিঙিয়ে তারা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত