সাভারের আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খোকন মিয়া বরিশাল জেলার বানারিপাড়া থানার চারখাল গ্রামের আশরাফ আলীর ছেলে। গাজীপুরের কাশিমপুরে থেকে ঠিকাদারীর কাজ করতেন তিনি।
আশুলিয়া থানার এসআই ইকবাল হোসেন বলেন, সকালে জামগড়া থেকে মোটরসাইকেলে করে আশুলিয়ার বাজারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত হন খোকন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
নিহতের পরিবারের অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
