ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ এএম

ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজার থেকে আট কেজি গাঁজাসহ মোতালেব হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

বৃহস্পতিবার সকালে আটকের বিষয়টি জানান ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন।

আটক মোতালেব ওই উপজেলার জামতলাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি দল বুধবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ওই উপজেলার ভৈরবা বাজার থেকে মোতালেব হোসেনকে আটক করা হয়।

পরে তাকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা, নগদ ৭ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত