পুনর্নির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ উদ্বোধন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০২:২৫ এএম

ঢাকা সেনানিবাসস্থ ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদের (আল্লাহু মসজিদ) পুনর্নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। এই মসজিদে আগে ধারণক্ষমতা ছিল আনুমানিক ৯০০ মুসল্লি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুমার দিনে মসজিদসংলগ্ন রাস্তাটিতেও মুসল্লিদের নামাজ পড়তে হতো।

বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ এই মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১০ মার্চ সেনাবাহিনীপ্রধান মসজিদটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুনর্নির্মিত মসজিদটির আয়তন প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট এবং মুসল্লি ধারণক্ষমতা তিন হাজারেরও অধিক।

উদ্বোধন শেষে সেনাবাহিনীপ্রধান পুনর্নির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত