অধিকারে বাধা এলে প্রতিবাদ করতে হবে : ইশরাক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০২:২৭ এএম

বিএনপির পররাষ্ট্রবিষয়ক উইংয়ের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘পাকিস্তানিরা আমাদের সবার অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা সেটা মেনে নিতে পারেনি বলেই তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই এই দেশ স্বাধীন করেছে। এখন এদেশে সবারই অধিকার সমান। এ অধিকারে বাধা এলে প্রতিবাদ করতে হবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও শিশুদের মধ্যে বই বিতরণী অনুষ্ঠানে শিশুদের প্রতি এসব কথা বলেন তিনি।

শিশুদের উদ্দেশে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, ‘স্বাধীন দেশে আমাদের সবারই অধিকার সমান। এখানে কারও অধিকার বেশি নয়। আর এ জন্যই আমাদের পূর্বপুরুষরা সেসময় মুক্তিযুদ্ধ করেছিলেন। সুতরাং এই অধিকারে হস্তক্ষেপ করলে তা কখনই তোমরা মেনে নেবে না।’

তিনি বলেন, ‘বড়দের সবসময় সম্মান করতে হবে। তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এমনকি তোমার দুটি চকলেট থাকলে তার একটা কোনো অসহায় শিশুকে দেবে। কখনই অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না, অন্যায় দেখলেই তার প্রতিবাদ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত