চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে সোমবার। তবে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে না বাংলাদেশ থেকে।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ৩৪ মিনিটে শুরু হবে বছরের শেষ সূর্যগ্রহণ। ধীরে ধীরে সূর্যকে ঢেকে ফেলবে চাঁদ। শেষ হবে রাত ১২টা ৫৩ মিনিটে।
আকাশ পরিষ্কার থাকলে আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
সূর্য ও পৃথিবীর রেখা বরাবর চাঁদ পড়ার ঘটনাকে সূর্যগ্রহণ বলে। এই সময় সৌররশ্মি চাঁদে বাধা পাওয়ায় পৃথিবীর কিছু অংশজুড়ে ছায়া নেমে আসে।
চলতি বছর প্রথম সূর্যগ্রহণ হয় ২১ জুন। বাংলাদেশ থেকেও তা আংশিক দেখা গিয়েছিল।
