মোহাম্মদপুরে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস বন্ধ আজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০১:৫৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আগামীকাল (আজ) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিকেল ৪টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত